মামলা নিয়ে চিন্তিত শাহরুখ
সালমান খানের পর এবার আইনি জটিলতায় ফাঁসতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। নিজের জমি সংক্রান্ত একটি মামলা খেয়েছেন। তাই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত তিনি।
চলতি বছরের প্রথমদিকে শাহরুখ খান তার আলিবাগের দেজা ভু ফার্ম হাউস নিয়ে একটি আইনি নোটিশ পান৷ জানা যায়, চাষযোগ্য এই জমিটি কেনার সময় শাহরুখ প্রতিশ্রুতি দিয়েছিলেন জমিটি কৃষিকাজের জন্যই নিচ্ছেন৷ কিন্তু পরবর্তীকালে তিনি সেখানে বিলাসবহুল একটি ফার্ম হাউস তৈরি করেন৷ যেখানে বিভিন্ন সময় পার্টিও হয়৷
বিষয়টি ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে আসতেই তদন্ত শুরু করে তারা৷ যা গড়ায় কোর্ট পর্যন্ত৷ কিন্তু সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এই মুহূর্তে মামলাটি আদালতে পেশ হচ্ছে না৷ তবে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে মামলার কার্যক্রম৷
আদালতের এই সিদ্ধান্তে জেরে আপাতত বেশ অস্বস্তিতে শাহরুখ এবং তার পরিবার৷ কারণ ওই সময়ই মুক্তি পাবে তার বহুপ্রতিক্ষীত ছবি ‘জিরো’৷ ফলে আদালতের রায় যদি তার বিপক্ষে যায় তাহলে তার প্রভাব পড়বে বক্স অফিসেও৷ যদিও জমিটি তার পরিবারের সদস্যদের নামেই কেনা৷

No comments