Header Ads

Header ADS

ইডেনের ছাত্রীকে এসিড ছোড়ার মামলায় একজনের যাবজ্জীবন

ইডেন কলেজের ছাত্রী শারমিন আকতার আঁখিকে এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অন্য আসামিকে খালাস দিয়েছেন আদলত। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনির হোসেন, খালাস পেয়েছেন মাসুম।
এ ছাড়া ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ৩২৪ ধারায় মনিরকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত বলেছেন, জরিমানার টাকা মামলার ভিকটিম পাবেন।
বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৫ জানুয়ারি ইডেন কলেজে যাওয়ার পথে চানখাঁরপুল মোড়ে পৌঁছালে আসামিরা তাকে বিয়ের প্রস্তাব দেন। এতে আঁখি রাজি না হওয়ায় তার মাথায় ও মুখে এসিড নিক্ষেপ করা হয়। এ ছাড়াও কাছে থাকা ছুড়ি দিয়ে হাতের কব্জিতে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান আসামিরা।
পরে এ ঘটনায় আঁখির ভাই মহিউদ্দিন আহমেদ বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৩ সালের ১৪ মার্চ এসিড অপরাধ দমন আইন ও দণ্ডবিধি আইনে আসামি মনির ও মাসুমের নামে দুইটি চার্জশিট দাখিল করেন। মামলায় বিভিন্ন সময় সাক্ষ্য দিয়েছেন ২১ জন।

No comments

Powered by Blogger.