নন-লিথেল অস্ত্র ব্যবহারে সীমান্তে হত্যা কমেছে : বিএসএফ
সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার কথা বলা হচ্ছে। কী ধরনের পদক্ষেপ
ভারতের সীমান্ত বাহিনী নিয়েছে? জানতে চাওয়া হলে ভারতীয় সিমান্ত বাহিনী
বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা বলেন, ভারত মানবাধিকারে বিশ্বাস। ভারত
কিংবা বাংলাদেশের কোনো বাহিনীর কাছেই সীমান্ত হত্যা কাম্য নয়। বিএসএফ
সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সেইসঙ্গে ভারতীয়
নাগরিকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।
তিনি বলেন, নন লিথেল অস্ত্র ব্যবহারের ফলে সীমান্তে প্রাণঘাতির ঘটনা কমে এসেছে। ২০১৪ সালে সীমান্তের হত্যার ঘটনা ছিল ১৬টি। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো হত্যার ঘটনা ঘটেনি। এ কৌশল (নন লিথেল অস্ত্রের ব্যবহার) অবলম্বনের কারণে অপরাধীদের দ্বারা বিএসএফ সদস্যদের ওপর আক্রমণেরর ঘটনা আশঙ্খাজনকভাবে বেড়েছে। বিএসএফ সদস্যরা শুধু অাত্মরক্ষার্থেই নন লিথেল অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয় বলেও তিনি দাবি করেন।
ঢাকার পিলখানায় ৪৬তম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি
ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন বৃহস্পতিবার শেষ হয়েছে। এ
সম্মেলনকে কেন্দ্র করে যৌথ আলোচনার দলিল (জেআরডি-জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন)
স্বাক্ষরিত হয়। এই স্বাক্ষর অনুষ্ঠানে কে কে শর্মার কাছে বিষয়টি জানতে
চাওয়া হলে তিনি এসব কথা বলেন।
মাদক-চোরাচালান বন্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে কে কে শর্মা বলেন, উভয়পক্ষে প্রাণঘাতির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে গবাদি পশু ও মাদক চোরাচালানপ্রবণ এলাকায় যৌথ টহল পরিচালনা, সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মাঝে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা বিধি-নিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধে যৌথ পদক্ষেপ গ্রহণে বিএসএফ সম্মত।

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ব

No comments